হানারচরে ২ শতাধিক কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষে হানারচর ইউনিয়নে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সোমবার (১৭ জানুয়ারি) সকালে হানারচর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ২ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে এসব কম্বল বিতরণ করেন হানারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুস ছাত্তার রাঢ়ী।
কম্বল বিতরণকালে হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. জালাল মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল্লাহ গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মমিন গাজী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ওলিউল্যাহ মোস্তান, সদস্য ও ইউপি মেম্বার মো. আবুল কালাম চকিদার, মহিলা আওয়ামী লীগের সভাপতি খুশিদা বেগম, সাধারণ সম্পাদক হাসিনা বেগমসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকরা উপস্থিত থেকে ২ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

১৮ জানুয়ারি, ২০২২।