হাবিবউল্লাহ চোকদারের স্ত্রী ও কিরন-শাহীনের মায়ের জানাজা আজ


স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবউল্লাহ চোকদারের স্ত্রী এবং শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি শফিকুর রহমান কিরন ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান শাহীনের মা শরীয়তুন হাবিব (৯১) ইন্তকাল করেছেন (ইন্নালিল্লাহে…. রাজিউন)।
গত শনিবার দিবাগত রাত পোনে ৯ ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
মরহুমার জানাজা আজ সোমবার বাদ যোহর চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এর আগে প্রথম জানাযা সকাল ১০টায় মরহুমার জন্মস্থান শরীয়তপুরের কাঁচিকাটা ইউনিয়নের মান্দারতলীতে অনুষ্ঠিত হবে। তৃতীয় জানাজা শরীয়তপুর জেলার সখিপুর ইউনিয়নের হাবিব উল্যাহ কলেজ মাঠে বাদ আছর অনুষ্ঠিত হবে। ২৫ ফেব্রুয়ারি গুলশানের আজাদ মসজিদ বা ঈদগায় বাদ যোহর জানাজা শেষে মরহুমাকে দাফন করা হবে।
তিনি ৪ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামে তাঁর নিজ গ্রামে শরীয়তুন হাবিব দারুল উলুম কওমি মাদরাসা রয়েছ। এছাড়া বহু সামাজিক ও মানবিক কাজে তিনি সম্পৃক্ত ছিলেন।