পূর্বশত্রুতার জের ধরে
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের দক্ষিণ হামানকর্দ্দী গ্রামে পূর্বশত্রুতার জের ধরে বসতঘরের আঙ্গীনায় ময়লা-আবর্জনা নিক্ষেপ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৮টায় দক্ষিণ হামানকর্দ্দী গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার সর্বমহলে চরম ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, দক্ষিণ হামানকর্দ্দী গাজী বাড়ির মো. মিজানুর রহমান বাবলুর বসত ঘরের সামনে একই বাড়ির মো. আবুল কালাম গাজীর ছেলে মো. আরিফ হোসেন (৩৫), এবং তার স্ত্রী বাবলুর বসত ঘরের সামনে বিভিন্ন ধরনের ময়লা আর্বজনা পেলে বাবলুর স্ত্রীকে অকর্তভাষায় গালমন্দ করেন। ঘটনার পর বাবলুর স্ত্রী বিষয়টি ওয়ার্ড মেম্বার ও স্থানীয়দের জানান। ওয়ার্ড মেম্বার বারেক খান সাথে সাথে গ্রাম পুলিশদের বিষয়টি অবগত করলে গ্রাম পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনার সত্যতা ওয়ার্ড মেম্বারকে নিশ্চিত করে।
বাবুল গাজীর স্ত্রী নাছিমা বেগম বলেন, সকালে আমরা ঘরে ভেতরে অবস্থান করছি, এমন সময় আরিফ ও তার স্ত্রী আমাদের ঘরের সামনে ময়লা-আবর্জনা নিক্ষেপ করে ঘর থেকে বের হওয়ার জন্য হুমকি-ধমকি দিতে থাকে, কিছুক্ষণ ডাক চিৎকার দিয়ে ঘরের ওয়ালে ও সামনে ময়লা আবর্জনা ফেলে চলে যায়। সে সময় আমি চরম আতংকে ছিলাম।
এ বিষয়ে অভিযুক্ত আরিফের বাবা আবুল কালাম গাজী কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলে রাগ করে এ কাজ করেছে, এটা ঠিক হয়নি। ঘটনার সময় আমি বাড়িতেই ছিলাম। তারা আমার বাগানে বিভিন্ন সময় ময়লা-আবর্জনা ফেলে রাখে। তাই, আমার ছেলে ও তার স্ত্রী এ কাজ করেছে। এটা ঠিক হয়নি।
ওয়ার্ড মেম্বার বারেক খান বলেন, ঘটনাটি আমি শুনার সাথে সাথেই ঘটনা স্থলে গ্রাম পুলিশ পাঠিয়ে ঘটনার সত্যতা জানি, এবং খোঁজ-খবর নেই। এ ঘটনা কেন তারা করেছে, বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনা যেন সামনের দিকে না বাড়ে, সেজন্য তাদের নির্দেশ দেয়া হয়েছে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- হামানকর্দ্দীতে বসতঘরের আঙ্গীনায় ময়লা নিক্ষেপ
