হুমায়ুন কবির প্রধানীয়া হাইমচর উপজেলা আ.লীগের সভাপতি

হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির প্রধানীয়াকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। গত ২৭ ডিসেম্বর চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মো. নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের যৌথ স্বাক্ষরিত একটি পত্র হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারীর কাছে প্রেরণ করে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পত্রে উল্লেখ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭-ঠ প্রাতিষ্ঠানিক শৃংখলা মোতাবেক ব্যবস্থা গ্রহণ হিসেবে হাইমচর উপজেলা আওয়ামী লীগের বর্তমান অব্যাহতিপ্রাপ্ত সভাপতি মো. মোতালেব জমাদারের স্থলে হুমায়ূন কবির প্রধানীয়াকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।
এক প্রতিক্রিয়ায় হুমায়ূন কবির প্রধানীয়া আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছিল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি জেআর ওয়াদুদ টিপু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেছেন।