১৮ জুলাই চাঁদপুর সরকারি কলেজে অনলাইন ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর সরকারি কলেজে আগামি ১৮-২০ জুলাই সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষক পরিষদের উদ্যোগে ‘রিসার্চম মেথডোলজিঃ টেকনিক্যাল রাইটিং’ শীর্ষক অনলাইন ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান এবং পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
অনলাইন ওয়ার্কশপে প্রথম দুইদিন রিসোর্স পারসন হিসেবে থাকবেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লাইফ এন্ড আর্থ সাইন্স ফ্যাকাল্টির ডীন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। শেষ দিন রিসোর্স পারসন হিসেবে থাকবেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রীতম কুমার দাশ।
চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ অনলাইন ওয়ার্কশপটির সফল আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন।
১৬ জুলাই, ২০২১।