৫নং হাইমচর ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা


হাইমচর ব্যুরো
তৃলমূল পর্যায়ে থেকে বিএনপিকে শক্তিশালী করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে গতিশীল করতে হাইমচর উপজেলার ৫নং হাইমচর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল ১৪ মার্চ হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিকের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন করা হয়। এতে মো. ওবায়েদ উল্লাহ সভাপতি ও মো. জান্নাল পাজালকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।