মানিক দাস
চাঁদপুর জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ সুপার মো. জিহাদুল কবির পিপিএম’র নির্দেশে চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করতে জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
গত সোমবার জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. আল-আমিন চাঁদপুর শহরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় গাজীপুর জেলার জয়দেবপুর থানার হাড়বাড়ি গ্রামের সরকার বাড়ির মৃত হাবু সরকারের ছেলে বর্তমানে চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকার দোলনের বাড়ির ভাড়াটিয়া রোমান সরকার (৩২) কে ৯৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।
জানা যায়, আটক রোমান সরকার দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরে বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশ চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে ইয়াবাসহ যুবক আটক
Post navigation
