হাইমচরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দীপু মনিকে বিজয়ী করতে হবে

আলগী উত্তরে আ.লীগের কর্মীসভায় উপজেলা চেয়ারম্যান

সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত অর্থনৈতিক অঞ্চল ও পর্যটন কেন্দ্র বাস্তবায়িত করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ডা. দীপু মনিকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। দীপু মনির মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রাণের দাবি সর্বনাশা মেঘনা বাঁধের মাধ্যমে নদী ভাঙন থেকে আমাদের রক্ষা করেছে। তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়িত করেছেন। আমরা হাইমচরবাসী ডা. দীপু মনির কাছে ঋণী। ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়েরে মাধ্যমে আমাদের সেই ঋণ কিছুটা হলেও হালকা করবো।
তিনি বলেন, বিগত দিনে হাইমচরের অভূতপূর্ব উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দীপু মনিকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তাই আপনারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে নৌকার ভোট নিশ্চিত করতে হবে।
গতকাল রোববার সকাল ৮টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বাড়ি সম্মুখে ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভায় আওয়ামী লীগ নেতা মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ সদস্য শামসুল আরফিন বাবলু পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হুমায়ুন পাটওয়ারী, এমএ বাশার, উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর উপজেলা ছাত্রলীগ নেতা খাদেমুল ইসলাম মিশু, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম সোহেল, উত্তর আলগী ইঊনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাচ্চু খান, যুবলীগ নেতা খোরশেদ ভূঁইয়াসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।