মতলব দক্ষিণে আওয়ামী লীগ নেতার পিতার ইন্তেকাল

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোফাচ্ছের হোসেনের পিতা হাফেজ আলী আর্শ্বাদ (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…………রাজিউন)। গতকাল বুধবার নিজ বাড়ি উত্তর আধারা গ্রামে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বাদ জোহর মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নুরুল আমিন রুহুল এমপির শোক
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোফাচ্ছের হোসেনের পিতা হাফেজ আলী আর্শ্বাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল। তিনি এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।