শাহমাহমুদপুরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের আলুমুড়া গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার হস্তক্ষেপে ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ ও ইউপি সচিব ফজলুল হকের উদ্যোগে বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। গতকাল সোমবার এ বিয়ে বন্ধ করা হয়। অপ্রাপ্ত বয়স্ক এ বাল্য বিয়ে বন্ধ করার জন্য ইউপি চেয়ারম্যান, সচিবকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিধেষ করলে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ বাল্য বিয়ে বন্ধ করেন। শাহমাহমুদপুরে এ ব্যল্য বিয়ে বন্ধ করায় উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানকে সুধীসমাজ ও এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে।
জানা যায়, শাহমাহমুদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলুমুড়া গ্রামের মো. মমিন মোল্লার মেয়ে শিরিনা আক্তার শাহিনাকে গোপনে বাল্য দিয়ে দেয়ার উদ্যোগ নেয়। স্থানীয়রা এ খবর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমাকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউপি চেয়ারম্যান ও সচিবকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে বাল্য বিয়ে বন্ধ করেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, শাহমাহমুদপুর ইউনিয়নে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদপত্রসহ সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। এখানে কোন প্রকার অনিয়ম করার সুযোগ নেই। শাহমাহমুদপুরের যেখানেই বাল্য বিয়ের কথা শুনি, সাথে সাথেই সেখানে উপস্থিত হয়ে তা বন্ধ করি।