১ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে চান্দ্রায় পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন


স্টাফ রিপোর্টার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বরাদ্দকৃত চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নের মধ্য বাখরপুর দফাদার দোকান থেকে মধ্য বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। গতকাল রোববার শেখ বাড়ি জামে মসজিদ মিলাদ ও দোয়ার মাধ্যমে পাকা সড়ক কাজের উদ্বোধন করা হয়। মিলাদ ও দোয়ার পরিচালনা করেন শেখ বাড়ি জামে মসজিদের খতিব মাও. সামাদ।
প্রধান অতিথি হিসেবে কাজের উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজি ছায়িদুর রহমান, ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তাফাজ্জল হোসেন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. লক্ষন সরকার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ মো. আলমগীর, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাজু পাটওয়ারী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খান, ২নং ওয়ার্ড মেম্বার মজিব কবিরাজ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনু শেখ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মিজিসহ দলীয় নেতাকর্মীরা।