দোষীদের দৃষ্টন্তমূলক শাস্তি দাবি
স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে হাজি বাড়ি জামে মসজিদের পূর্ব দিকে সড়কের উত্তর পাশে সন্ত্রাসীরা আ. কাদের মিয়ার মালিকানাধীন টিনসেড ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও তা-ব চালায়। গত রোববার গভীর রাতে একদল দুষ্কৃতকারী এ হামলা চালায়। সন্ত্রাসীরা এ সময় কামরুল হাসান মিঞার বাউন্ডারী ওয়ালও ভাঙচুর করে।
কামরুল হাসান মিঞা জানান, ৯২নং বিষুদী মৌজার সিএস ৯৯, এস এ-৯৭নং খতিয়ানভুক্ত সাবেক ৮১৭ দাগ, খারিজ ৩২৯৫নং খতিয়ানভুক্ত মো: .০৬৩৫ একর ভূমি খরিদসূত্রে মালিক ও দখলকার হয়ে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছেন।
এ অবস্থায় ঘটনার দিন কামরুল হাসান মিঞা তার মালিকীর দখলী ভূমির দক্ষিণ পাশ দিয়া দোকান নির্মাণ শুরু করলে সন্ত্রাসীরা রাতে এ হামলা চালায়। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হয়েছে। কামরুল হাসান মিঞা এ সন্ত্রাসী ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
