
মোহাম্মদ হাবীব উল্যাহ্
প্রতি বছরের মতো এবারো আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাজীগঞ্জে দলীয় অসহায় নেতা-কর্মী এবং দরিদ্র, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদবস্ত্র (শাড়ি, পাঞ্জাবি ও লুঙ্গি) বিতরণ করেছেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের ডিজি (মহাপরিচালক) ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জি. মোহাম্মদ হোসাইন। গতকাল শনিবার দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সাথে নিয়ে এ ঈদবস্ত্র বিতরণ করেন।
এ সময় ইঞ্জি. মোহাম্মদ হোসাইন দলীয় নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। এছাড়া তিনি নেতৃবৃন্দের এলাকায় দরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণের জন্য দলীয় নেতাকর্মীদের হাতে তা’ তুলে দেন। এদিন তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ইফতারে অংশগ্রহণ করেন।
ঈদবস্ত্র বিতরণকালে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, ছাত্রলীগ নেতা নেছার পাটওয়ারীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
