
শাহরাস্তি ব্যুরো
চাঁদপুরের মাটি ও মানুষের জনপ্রিয় সাড়া জাগানো পত্রিকা দৈনিক ইল্শেপাড় হাঁটি হাঁটি পা পা করে গৌরবের ১ যুগ পেরিয়ে ১৪তম বর্ষে পদার্পণ করেছে। এ শুভক্ষণকে ফ্রেমে ধরে রাখতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় শাহরাস্তি উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হবে। এছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ১৪তম বর্ষ পদার্পণের কেক কাটা হবে। একই স্থানে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ও শুভানুধায়ীদের অংশগ্রহণে আলোচনা সভা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদ উল্ল্যাহ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান পাটোয়ারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উন্মে হাবিবা মীরা, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান ও কামরুন নাহার কাজল, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা। এছাড়া অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করার আহ্বান জানিয়েছেন দৈনিক ইল্শেপাড়ের শাহরাস্তি ব্যুরো ইনচার্জ নোমান হোসেন আখন্দ ও প্রতিনিধি ইউছুপ আলী।
