
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী কামিল মাদ্রাসা, জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বিশিষ্ট শিক্ষাবিদ ও জিলানী চিশতী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জিলানী চিশতী কলেজের এটি আহমেদ হোসাইন রুশদী একাডেমিক ভবনের হলরুমে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে ও উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভনির্ং বডির সদস্য মো. আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান তার বক্তব্যে বলেন, আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রথমেই উপস্থিতি অতিথিবৃন্দ, শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করছি। পৃথিবীতে কিছু আলোকিত মানুষ জন্মায়। আর সেই আলোকিত মানুষরাই সমাজ সেবা করে। তেমনি এটি আহমেদ হোসাইন রুশদী ছিলেন একজন আলোকিত মানুষ। তিনি শিক্ষার আলো ছড়িয়েছেন দেশের বিভিন্ন স্থানে। আমরা যদি মহৎ লোকদের কর্মকে স্বীকার না করি, আমরা অকৃতজ্ঞ।
তিনি বলেন, যিনি এই কলেজসহ প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছেন তার কারণেই আজকে শিক্ষক ও ম্যানেজিং কমিটি দায়িত্ব পালন করছেন। আমাদের সন্তানরা পড়ালেখা করতে পারছে। সাংবাদিক সোহেল রুশদী সাহেবের দাদা এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছেন। এটি একটি মহৎ কাজ। বর্তমানে সাংবাদিক সোহেল রুশদী এ প্রতিষ্ঠানগুলোর হাল ধরেছেন। অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। আহমেদ হোসাইন রুশদী যদি ভালো কাজ না করতেন তাহলে তার উত্তরসূরীদের মানুষ আজ সম্মান করতো না। আমার ওনাকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। নতুবা আমরা অকৃতজ্ঞ হবো। আমাদের সবার ভালো কাজ করতে হবে। রাজনীতির উর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সমাজের কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী ও শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম দুলু।
সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, আমাদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আস্থাভাজন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান আমাদের অনেক কিছু দিয়েছেন। ওনার মাধ্যমে শাহতলী কামিল মাদরাসায় একটি ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন অনুমোদন হয়েছে। আমরা ভবনের ব্যাপারে শিক্ষামন্ত্রীকে অনুরোধ করলে তিনি আমাদের অনুরোধ রাখেন। সর্বশেষ জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে ১তলা ভবন ৪তলা পর্যন্ত অনুমোদন দিয়েছেন। নারী শিক্ষার উন্নয়নে আমাদের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য একটি ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন অনুমোদন দিয়েছেন।
আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মোশারফ হোসেন তালুকদার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, শাহতলী কামিল মাদরাসার ২য় মুহাদ্দেস মাওলানা আখতার হোসাইন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মনির হোসেন, হোসেন মেম্বার, পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, জিলানী চিশতী কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মো. কামাল উদ্দিন, ৪নং ওয়ার্ড ইউপি মেম্বার মো. সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার ফিরোজা বেগম, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মো. নুরুজ্জামান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মামুন আল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফাহিমা জাহান, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল ইসলাম তালুকদার, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. দিদার হোসেন মিজি প্রমুখ।
সকালে মরহুম এটি আহমেদ হোসাইন রুশদীর কবর জিয়ারত করেন আমন্ত্রিত অতিথিসহ মুসল্লিরা।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদারাসার ২য় মুহাদ্দেস মাওলানা আখতার হোসাইন।
