ফরিদগঞ্জের দেইচরে নারী সমাবেশ

                                              সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জেলা তথ্য অফিসার মো. নুরুল হক
ফরিদগঞ্জ ব্যুরো
গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন ও প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ডেঙ্গু ও গুজব প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দেইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. নুরুল হক। তিনি শেখ হাসিনা সরকারের বৃহত্তর পদ্মা সেতু উন্নয়নের মহাসড়কে গ্রামীণ জনগোষ্ঠীর নানা উন্নয়নসহ সব বিষয়ে প্রধানমন্ত্রীর ১০টি অভূতপূর্ব উন্নয়নের চিত্র তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু তালেব সরদার, সাবেক উপজেলা মহিলা বিষয়ক অফিসার এনায়েত উল্যাহ ও ওয়ার্ড মেম্বার বাহাউদ্দিন বাবলু।
পরে এলাকার জননী মহিলা কল্যাণ সমিতির পক্ষ থেকে দেইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

২৮ আগষ্ট ২০১৯