চাঁদপুরে ডেঙ্গু রোগীদের মাঝে খাবার স্যালাইন ও ডাব বিতরণ


স্টাফ রিপোর্টার
গত শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চাঁদপুর ইউনিটি ০৬০৮ এর আয়োজনে ডেঙ্গু রোগীদের মাঝে খাবার স্যালাইন ও ডাব বিতরণ করা হয়। ডেঙ্গু রোগীদের মাঝে খাবার স্যালাইন ও ডাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি ওয়ার্ডে-ওয়ার্ডে গিয়ে রোগীদের খোঁজ-খবর নেন এবং ডাব ও স্যালাইন বিতরণ করেন।
এসময় আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, রোগীদের পাশে দাঁড়ানো এবং তাদের সেবার করার মতো মহৎ আর কোন কাজ হতে পারে না। সমাজ সেবামূলক কর্মসূচী সমাজের প্রতিটি মানুষকে আত্মসচেতন ও পরস্পর পরস্পরের সহযোগী হিসেবে গড়ে তোলে। সমাজের অসুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় প্রতিটি বিবেকবান মানুষকে সমাজ সেবামূলক কর্মকান্ডে এগিয়ে আসা প্রয়োজন। তাই তিনি সমাজের সকল সামর্থবান ব্যক্তি ও সংগঠনকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। চাঁদপুর ইউনিটি ০৬০৮ এর যে কোন সামাজিক কাজে আমার সহযোহিতা থাকবে। চাঁদপুর ইউনিটি ০৬০৮ এর সদস্যরা যে উদ্যোগ নিয়েছে সেজন্য সংগঠনের সব সদস্যদের সাধুবাদ জানাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিম, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহবুবুর রহমানসহ লোগোযুক্ত টি-শার্ট পরিহিত সংগঠনের একঝাঁক তরুণ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন চাঁদপুর ইউনিটি ০৬০৮ এর সদস্য সুজন সাহা, মো. মাসুদ রানা, মাসুদ রনি, আউয়াল বেপারী, মিনহাজ উদ্দিন, শেখ মো. হাবীব, মো. নাজিম, রুপু, মো. সাইফুল, সজিব, সাইফ রাজু, বাপ্পি, ফারুক, সাংবাদিক এস এম সোহেল, সুমন, জামাল, জয়নাল, মাজহার, ছোটন গাজী, মেশাররফ হোসাইন, বিএম আলাউদ্দিন, খান মোহাম্মদ, জয়নাল আবেদীন, নজরুল ইসলাম রুবেল, মো. মহসিন মানিক, আফসার আমান, ফেরদৌস আহমেদ, আল মামুন মজুমদার, ইলিয়াস ফজল, মতলব হোসাইন খান, মামুন খান, বৃষ্টি, আইভি খান তমা, জলি, আরিফ নিশু, ইসমাইল হোসাইন, শরীফ খানসহ আরো অনেকে।
উল্লেখ্য, চাঁদপুর ইউনিটি-০৬০৮ একটি সামাজিক সংগঠন। যার বয়স মাত্র এক মাস। সংগঠনটি এসএসসি-২০০৬ এবং এইচএসসি-২০০৮ এর চাঁদপুর জেলার সব বন্ধুদের নিয়ে গঠিত হয়েছে। সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। এই প্রথম কোন সংগঠন ডেঙ্গু রোগীদের পাশে দাঁড়িয়েছে।

০৮ সেপ্টেম্বর, ২০১৯।