চাঁদপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে র‌্যালি ও সভা


সজীব খান
চাঁদপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় চাঁদপুর সার্কিট হাউজ থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মঈনুল হাসানের সভাপতিত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর নাহার সম্পার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক খলিলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহবুদ্দিন, জেলা তথ্য অফিসার নুরুল হক, উপজেলা অটিজম অফিসার সুমন চন্দ্র নন্দীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকবৃন্দ।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে উপস্থিত জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাথে সাথেই বিজয়ীদের মাঝে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান পুরস্কার প্রদান করেন।

০৯ সেপ্টেম্বর, ২০১৯।