
হাইমচর ব্যুরো
হাইমচরের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনকালে ১ হাজার বর্গমিটার কারেন্ট জালসহ ২ জেলেকে আটক করা হয়েছে। গত রোববার রাত ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ জেলেদের আটক করা হয়।
আটক জেলেদের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ বছর করে কারাদ- প্রদান করেন। জব্দকৃত জাল সবার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।
আটক জেলেরা হলেন- চাঁদপুর সদর উপজেলার হরিপুর এলাকার মৃত নুরুল গাজির ছেলে আমির হোসেন গাজি (২৭) ও মনির গাজি (৩৫)।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, হাইমচর থানার এসআই রাজ্জাক আহমেদ, হাইমচর প্রেসক্লাব সাংগঠসিক সম্পাদক সাহেদ হোসেন দিপু, দপ্তর সম্পাদক শরিফ হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তাবৃন্দ।
১৫ অক্টোবর, ২০১৯।
