চাঁদপুরে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ৪ নভেম্বর

প্রেস বিজ্ঞপ্তি
আগামি ৪ নভেম্বর মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, চাঁদপুরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান রোটারী ভবন চাঁদপুরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সভাপতি হোসনে আরা বেগম। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক মো. মহসিন রেজা।
সম্মানিত অতিথি থাকবেন কেন্দ্রিয় বাকশিসের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মুজিবুর রহমান। সভাপতিত্ব করবেন মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুরের সভাপতি মো. বিলাল হোসেন।
অনুষ্ঠানে স্বাধীনতাত্তোর এ পর্যন্ত যেসব শিক্ষক নেতৃবৃন্দ বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ের আন্দোলনে অসামান্য অবদান রেখেছেন ও অবসরগ্রহণ করেছেন তাঁদের মধ্যে ৫ জন ও ১ জনকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হবে। এছাড়া অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটা করা হবে।