জেল হত্যা দিবসে চাঁদপুরে আ.লীগের আলোচনা সভা

জাতীয় ৪ নেতার হত্যাকারীদের রায় কার্যকর এখন সময়ের দাবি
…………নাছির উদ্দিন আহমেদ
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমরা পেয়েছি সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধুকে হত্যার পরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে আইন করে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা হত্যার বিচার বন্ধ করে রাখে। পরে এদেশের মানুষ শেখ হাসিনাকে দেশে এনে ভোট দিয়ে নির্বাচিত করার পরে তিনি ১৯৯৬ সালে ক্ষমতায় আসেন। তিনি ক্ষমতায় আসার পর পর্যায়ক্রমে বঙ্গবন্ধুসহ জাতীয় ৪ নেতা হত্যার বিচার সম্পন্ন হয়। এখন যারা দেশের বাইরে পলাতক আছে তাদের দেশে এনে রায় কার্যকর করা সময়ের দাবি। গতকাল রোববার জেল হত্যা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, জিয়াউর রহমান খন্দকার মোশতাকের সাথে আঁতাত করে বঙ্গবন্ধুকে হত্যা করে। কৃষক হাফেজ মোক্তারকে হত্যা দিয়ে শুরু করে জিয়াউর রহমানের রাজনীতি। বহুদলীয় গণতন্ত্রের নামে জিয়াউর রহমান গোলাম আজমকে দেশে এনে রাজনীতি করার সুযোগ করে দেন। এরপরে খালেদা জিয়া ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর রাজাকারদের নিয়ে মন্ত্রীসভা গঠন করে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা আয়ওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার, সন্তোষ চন্দ্র দাস, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, জেলা আওয়ামী লীগের সদস্য বদিউজ্জিমান কিরণ, নুরুল ইসলাম মিয়াজী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, শ্রমিক লীগ সভাপতি মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক এমএ হাসান লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছ প্রমুখ।