প্রেস বিজ্ঞপ্তি
উদয়ন শিশু বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া জীবন, অধ্যাপক আহসানুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর ও সদস্য মোস্তাক আহমেদ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা আক্তার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থায় মেধার বিকাশ ঘটাতে হবে এবং সন্তানদের সুশিক্ষার পাশাপাশি সৎ ও চরিত্রবান মানুষ হিসেবে তৈরি করতে হবে। তিনি উদয়ন শিশু বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য সব শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন গোলাম কিবরিয়া জীবন ও বিদ্যালয়ের শিক্ষক সাইদা আক্তার। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাও. মাহমুদুল হাসান। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আনহা ও গীতা পাঠ করেন সত্যম সাহা।
উল্লেখ্য, উদয়ন শিশু বিদ্যালয় থেকে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- উদয়ন শিশু বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
