কবি রফিকুজ্জামান রণিকে
প্রেস বিজ্ঞপ্তি
সম্প্রতি কবিতায় ‘জেমকন’ সাহিত্য পুরস্কার অর্জন করায় চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণিকে তার দীর্ঘদিনের কর্মস্থল চাঁদপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শেখ মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. মো. শাহাদাত হোসেন ও সম্পাদক ফরম্স মোহাম্মদ নূরুল আমিন খানের উপস্থিতিতে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ফারুক গাজী ও তার সহকর্মী শান্তি রক্ষিত, আবদুস ছাত্তার মিজি, টিটু রায়, আবুল হোসেন, জুয়েল হোসেন, শাজাহান, শাহাবুদ্দিনসহ অনেকে।
আপন কর্মস্থলে এমন উৎসাহমূলক আয়োজন দেখে রফিকুজ্জামান রণি সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
