সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ১ বছর সাজাপ্রাপ্ত আসামি ফরহাদ মৃধা (৩৮) কে ঢাকা থেকে আটক করেছে মডেল থানা পুলিশ। গত ১৫ নভেম্বর দিবাগত রাত আড়াইটায় ঢাকা ওয়ারী জোনের বিসিবি ভবনের ভূঁইয়া প্লাজার ৬ষ্ঠ তলা থেকে ওয়ারী থানার পুলিশের সহায়তায় আটক করা হয়।
আটক ফরহাদ মৃধা (৩৮) চাঁদপুর শহরের পুরাণবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার মৃধা বাড়ির ছলেমান মৃধার ছেলে।
জানা যায়, ২০১৭ সালে আজিজুর রহমান নামের এক ব্যক্তি যুগ্ম-জেলা ও দায়রা জজ আদালতে ফরহাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে ফরহাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় সিআর (২৫২/১৭) মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩২ লাখ টাকা জরিমানা করে আদালত। চলতি বছরের জানুয়ারিতে আদালত তার বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি করে। যে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো।
এএসআই আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরহাদকে ঢাকার ওয়ারী পুলিশের সহায়তায় আটক করে চাঁদপুর নিয়ে আসা হয়।
চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, আটক ফরহাদকে দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।