ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকা থেকে ১২ পিস ইয়াবাসহ মাদকসেবী ও বিক্রেতা মাসুদ মিজিকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে তাকে আটকের পর গতকাল সোমবার সকালে চাঁদপুর আদালতে পাঠায় পুলিশ।
মাসুদ উপজেলার ধানুয়া গ্রামের মৃত সুলতান আহমেদ মিজির ছেলে। তবে মাসুদ মাদক বিক্রির সাথে জড়িত নয় বলে সে জানায়।