শাহরাস্তিতে স্বাস্থ্য সহকারী নেতৃবৃন্দের মতবিনিময় ও পরিচিতি সভা

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতিক সেনের সাথে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন শাহরাস্তি উপজেলা শাখার পরিচিতি সভা, ফুল দিয়ে বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন শাখার সভাপতি মো. জয়নুল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি মো. আলী আশ্রাফ, সহ-সভাপতি মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মো. আবুল বাশার, সহকারী সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাছুম বিল্লাহ, সহকারী সাংগঠনিক সম্পাদক মরিয়ম আক্তার, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন, সম্মানিত সদস্য আনজুমানারা আক্তার, সদস্য ইসমাইল হোসেন, মো. হানিফ শেখ, রফিকুল ইসলাম, ফাতেমা জাহান প্রমুখ।
সভায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতিক সেনকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এ সময় স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন ডা. প্রতিক সেন।
মতবিনিময়কালে তিনি স্বাস্থ্যসেবার মাঠ পর্যায়ের খোঁজ-খবর নেন ও স্বাস্থ্য সহকারীদের সেবার মান আরো বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।