
পৌর ৬নং ওয়ার্ড বিট পুলিশিং’র উদ্যোগে
এসএম চিশতী
হাজীগঞ্জে বিট পুলিশিং’র উদ্যোগে মাদক, বাল্য বিয়ে, ইভটিজিং ও জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে বাংলাদেশ বিট পুলিশিংয়ের কার্যক্রম উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি।
র্যালি ও আলোচনা সভায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কাজী শাহীদুজ্জামান ঝুটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন লিটনের পরিচালনায় বিশেষ অতিথির উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ, সেকেন্ড অফিসার এসআই একেএম মাহমুদুল হাসান, এসআই ফারুক, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সম্পাদক মো. শাহাবুদ্দিন শাবু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়ালি উদ্দিন খোকা, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফেরদৌসি আক্তার, মো. মনির হোসেন, আজিজুর রহমান, ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম- সাধারণ সম্পাদক সাংবাদিক খন্দকার আরিফ, সদস্য সুমন মোল্লা, শরীফ মোল্লা, মিঠু মোল্লা, জসিম মোল্লা, অজয় সাহাসহ অন্যান্যরা।
