
স্টাফ রিপোর্টার
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ৪৫তম অভিষেক অনুষ্ঠানে চাঁদপুরের সাবেক রোটার্যাক্টরদের সংবর্ধনা দেয়া হয়েছে। গত ৬ ডিসেম্বর বিকেলে চাঁদপুর রোটারী ক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সভাপতি রো. এনামুল ইসলাম সাব্বিরের সভাপ্রধানে ও চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটা. পিপি কাজী শাহাদাতের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রোটা. নাছির উদ্দিন আহম্মেদ, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটা. ডা. এসএম সহিদ উল্লাহ, বর্তমান সভাপতি রোটা. শেখ মঞ্জুরুল কাদের সোহেল ও ডিআরআর (জেলা রোটার্যাক্ট প্রতিনিধি) রো. পিপি মোহাম্মদ আব্দুল আহাদ।
অনুষ্ঠানে চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবসহ অন্যান্য ক্লাবের রোটার্যাক্টর যারা চাঁদপুর রোটারী ক্লাবে সদস্য হয়েছেন তাদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত এক্স-রোটার্যাক্টররা হলেন- রাজশাহী রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি রোটা. প্রফেসর জাকির হোসেন আজাদ, চাঁদপুর সেন্ট্রাল রোটার্যাক্ট ক্লাবের ১৯৯৫-৯৬ রোটাবর্ষের সভাপতি রোটা. মাহবুবুর রহমান সুমন এমপিএইচএফ, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ১৯৯৬-৯৭ রোটাবর্ষের সভাপতি রোটা. কাজী মো. মিজানুর রহমান, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ১৯৯৯-২০০০ (ডিসেম্বর পর্যন্ত) ও ২০০১-০২ রোটাবর্ষের সভাপতি রোটা. মো. মোস্তফা ফুল মিয়া, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ১৯৯৯-২০০০ রোটাবর্ষের সভাপতি রোটা. অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু পিএইচএফ, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ১৯৯৯-২০০০ রোটাবর্ষের সহ-সভাপতি রোটা. অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন পিএইচএফ, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ২০০২-০৩ রোটাবর্ষের সভাপতি রোটা. খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ২০০৩-০৪ রোটাবর্ষের সভাপতি রোটা. শাহেদুল হক মোর্শেদ, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ২০০৮-০৯ রোটাবর্ষের সভাপতি রোটা. নাজিমুল ইসলাম এমিল, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ২০০৯-১০ রোটাবর্ষের সভাপতি নিতুন সরকার, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ২০১০-১১ রোটাবর্ষের সভাপতি মানিক কর্মকার, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ২০১৩-১৪ রোটাবর্ষের সভাপতি রোটা. উজ্জল হোসেন এবং চাঁদপুর রুপসী রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি রোটা. অ্যাড. ইয়সিন ইকরাম।
অনুষ্ঠানে চাঁদপুর রোটারী ক্লাবের রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যানের বক্তব্য রাখেন রোটা. নাজিমুল ইসলাম এমিল। বিদায়ী সচিবের প্রতিবেদন পাঠ করেন রো. তৌফিক আরেফিন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন রো. রাতিবুল ইসলাম তুষার।
