বর্ণিল আয়োজনে তারুণ্যের অগ্রদূতের বিজয় দিবস ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রেস বিজ্ঞপ্তি
গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারুণ্যের অগ্রদূত সংগঠনটি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সদরের গাছতলা এলাকায় বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা খাজা আহাম্মদুর রহমানের বাংলো বাড়িতে এক আনন্দঘন পরিবেশে ছিন্নমূলদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। শুধু তাই নয়, পেটপুরে খাওয়ানোসহ শীতের প্রকোপ থেকে তাদের ত্বক রক্ষার জন্য পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয়।
দুই পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্ব ছিল বিজয় দিবসকে কেন্দ্র করে, শ্লোগান ছিল ‘আমাদের বিজয়’। এই পর্বে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. হারুন অর রশিদ সাগর। সভাপতিত্ব করেন সময় টিভি চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক ফারুক আহম্মদ।
দ্বিতীয় পর্বে শিক্ষাবঞ্চিত শিশু, দরিদ্র অসহায় ছিন্নমূল মানুষদের নিয়ে কাজ করা তারুণ্যের অগ্রদূতের ষষ্ঠবর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। এ সময় বিজয়ের গান, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করে সংগঠনের সদস্যরা। এই পর্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ চাঁদপুরের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গবেষণা কর্মকর্তা প্রফেসর মফিজুর রহমান রতন, চাঁদপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান, প্রভাষক মহসীন শরীফ, বিশিষ্ট সমাজসেবক ও অনুকূল চন্দ্র পোদ্দার রন্টি, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম।
সংগঠনের কার্যক্রম তুলে ধরেন তারুণ্যের অগ্রদূতের প্রতিষ্ঠাতা সভাপতি ভিভিয়ান ঘোষ। এতে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি নাদিয়া আক্তার, সাধারণ সম্পাদক নূরুল কাদেরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মিঠুন ত্রিপুরা।