
মৈশাদী ইউপি’র মাসিক সভায় চেয়ারম্যান
সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদের হলরুমে জেলার শ্রেষ্ঠ, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সারাদেশের মতো মৈশাদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে যথাযথভাবে পালন করা হবে। এজন্য এখন থেকে ব্যাপকহারে প্রস্তুতি নিতে হবে। কারণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের জন্য, এদেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন। বাংলাদেশের স্বাধীনতার জন্য তিনি নেতৃত্ব দিয়েছেন। জেল খেটেছেন, পাক-হানাদারদের হাতে নির্যাতিত হয়েছেন। তাই তার জন্মশতবার্ষিকী যথাযথভাবে পালন করা নাহয়, তাহলে তার প্রতি অসম্মান করা হবে।
ইউপি সচিব আবু বকর মানিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ, ওয়ার্ড মেম্বার মো. হাকিম গাজী, কালাম বেপারী, মো. বজলুল গনি জিলন, মো. সেলিম বেপারী, মো. দেলোয়ার হোসেন, মো. বারেক খান, আবুল হোসেন খান, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য জাহেদা বেগম, সাহিদা বেগম, শিল্পী আক্তার প্রমুখ।
