
জন্মদিনে উপজেলা ও পৌর ছাত্রদলের পক্ষ থেকে
বিশেষ প্রতিনিধি
বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা গবেষক, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ ড. মো. আলমগীর কবির পাটওয়ারীর জন্মদিনে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদল নেতৃবৃন্দ।
ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ ইমাম হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আলহাজ আবু বকর সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন মজুমদার।
জন্মদিনে ফুলেল শুভেচ্ছার আগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ ইমাম হোসেন বলেন, ড. আলমগির কবির পাটওয়ারী একজন আলোকিত বড় মনের মানুষ। তার কারণে হাজীগঞ্জ আজ এতো আলোকিত। তিনি হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তার হাত ধরেই এ কলেজটি ঝীর্ণ-শীর্ণ থেকে আজ সরকারি হয়েছে। বড় মনের মানুষ বলে তিনি এ কলেজটিকে নিজ সন্তানের মতো আগলেরেখে সবশেষ সরকারি করণের মধ্যমে কলেজ থেকে চাকরি জীবনের ইতি টানলেন।
এ সময় ছাত্রনেতাদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক আলামিন বাবু, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন সর্দার, যুগ্ম আহ্বায়ক মো. দ্বীন ইসলাম টগর, ফরহাদ হোসেন, আজাদ হোসেন বাপ্পি, ইসমাইল হোসেন সর্দার, নজরুল ইসলাম সর্দার, রুবেল হোসেন সর্দার, সাইফুল ইসলাম, সোহেল কাজী, পারভেজ মিয়াজী। ছাত্রদল নেতা মুরাদ, রইফুল ইসলাম, রোমান হোসেন।
অপরদিকে বিজনেস পার্ক মার্কেটের নবাগত ব্যবসায়ী ও কর্মকর্তাবৃন্দ আলহাজ ড. মো. আলমগীর কবির পাটওয়ারীর জন্মদিনের ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন। এছাড়া সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকার সম্পাদনা পরিষদ জন্মদিনে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এর আগে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ তার জন্মদিনে বিশেষ দোয়া-কালাম পাঠ শেষে আলহাজ ড. মো. আলমগীর কবির পাটওয়ারীর উত্তোরত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।
