
বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না
………..আলহাজ ওচমান গনি পাটওয়ারী
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিলেন বলেই আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দেশ পেয়েছি। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না। আর বঙ্গবন্ধুকে খুনীরা হত্যা না করলে বাংলাদেশ বহু আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হতো। বঙ্গবন্ধু আজ জীবিত থাকলে বাংলাদেশ ইতোমধ্যেই প্রযুক্তিতে জাপান, অর্থনীতিতে চীন ও শিল্পে ইউরোপের মতো শীর্ষস্থানে অবস্থান করতো। বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা বিরোধীরা দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। তবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে ধাবিত। জননেত্রী শেখ হাসিনার নেতৃতেই অচিরে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। এ জন্য আসুন, আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেই।
তিনি বলেন, মুজিববর্ষ উদযাপনে চাঁদপুর জেলা পরিষদ জনকল্যাণমুখী ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। বছরব্যাপী এসব কর্মসূচি বাস্তবায়িত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপনের জন্য দেশব্যাপী ক্ষণগণনার উদ্বোধনী দিনে শুক্রবার চাঁদপুর জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদপুর শিশু পরিবারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের সচিব মোহাম্মদ মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম পাটওয়ারী, মুকবুল হোসেন মিয়াজী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু।
জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আবদুল হালিম, উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, হিসাবরক্ষক ইকবাল হোসেন, সার্ভেয়ার নাসির উদ্দিন, প্রধান সহকারী মজিবুর রহমান, উচ্চমান সহকারী আ. কুদ্দুছ ভাট প্রমুখ।
অনুষ্ঠানে শিশু পরিবার ও মূকবধির বিদ্যালয়ের সব শিক্ষার্থীর মাঝে পোষাক বিতরণ করা হয়। সবশেষে শিশু পরিবার ও মূকবধির শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এরপর আড়াইটায় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আনন্দ র্যালিসহ অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর আগে সকাল ১০টায় চাঁদপুর জেলা পরিষদ কার্যালয়ে গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
