
স্টাফ রিপোর্টার
চাঁদপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের অভিযান পরিচালনা করেন। এ সময় রাড়ী বাড়ির ইউনুছ রাড়ীর চেলে সোহেল রাড়ী (২৩) কে ১শ’ ৩ পিস ইয়াবাসহ হাতে-নাতে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোহেল রাড়ী দীর্ঘদিন ধরে বালিয়া ইউনিয়নে মাদক বিক্রয় করে যুব সমাজকে বিপদগামী করে আসছিল। তার বিরুদ্ধ চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
