মতলব উত্তরে অনুপস্থিত ৫ শিক্ষার্থী

এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথমদিন



মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় এসএসসি ও ও দাখিল পরীক্ষার প্রথম দিন (বাংলা ১ম পত্র ও কোরআন মজিদ) ঝরে পড়েছে ৫ জন শিক্ষার্থী। তার মধ্যে এসএসসিতেই ৪ জন। মতলব উত্তর উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্রে প্রথম দিন পরীক্ষায় ২ হাজার ৯শ’ ৮৯ জন এসএসসিতে (নিয়মিত ও অনিয়মিত) ও ৩শ’ ৯৮জন শিক্ষার্থী দাখিল (নিয়মিত ও অনিয়মিত) পরীক্ষায় অংশ নেয়ার জন্য ফরম ফিলাপ করে। প্রথম দিন পরীক্ষায় অংশ নেয়নি ৫ জন পরীক্ষার্থী।
এসএসসিতে ৪ জন অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে বাগানবাড়ী আইডিয়েল একাডেমীতে ১জন, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ে ২জন, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে ১ জন ও ফরাযীকান্দি কামিল মাদরাসা কেন্দ্রে ১ জন।
মতলব উত্তর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও ও দাখিল পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে।
উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত, মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান কামলসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
সকাল ১০টায় উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে ইউএনও এএম জহিরুল হায়াত বলেন, সুন্দর সুষ্ঠুভাবে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনগুলোতে সুন্দরভাবে পরীক্ষা চলার জন্য সর্বস্তরের লোকজনের সহযোগিতা প্রয়োজন। সরকার ও প্রশাসনের পক্ষে সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য সব প্রস্তুতি নেয়া আছে।