দক্ষিণ বালিয়া নরসিংহপুর সপ্রাবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নের দক্ষিন বালিয়া নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টায় বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. নাছির মাঝি।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক মোহাম্মদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির আহম্মেদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সফিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন নান্নু পাটওয়ারী, ইউপি সদস্য মো. জাহাঙ্গীর খান, মোরশেদ আলম, জুয়েল আলম, দেলোয়ার হোসেন, মুকবুল ফরাজী, দেলোয়ার ছৈয়াল, হান্নান ছৈয়াল, আবু সুফিয়ান, মোশারফ পাটওয়ারী, ফয়েজসহ বিদ্যালয়ের সব শিক্ষক ও শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।