মতলব দক্ষিণ ব্যুরো
১শ’ ৬০ পিস ইয়াবাসহ মো. কবির প্রধান (৩০) নামের এক যুবককে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। গতকাল রোববার সকাল ১১টায় উপজেলার চাপাতিয়া গ্রাম থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ বাড়ৈগাঁও গ্রামের শহিদ প্রধানের ছেলে কবির প্রধান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে বিপুল পরিমাণে ইয়াবা বিক্রি করতে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাপাতিয়া গ্রামে অভিযান চালায় থানার এসআই প্রশান্তসহ সঙ্গীয় ফোর্স। ওই সময় চাপাতিয়া গ্রামের মোড়া এলাকা থেকে পুলিশ ১শ ৬০পিচ ইয়াবাসহ তাকে আটক করে।
অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলবে ১৬০ পিস ইয়াবাসহ যুবক আটক
Post navigation
