
স্টাফ রিপোর্টার
‘বিতর্ক মেধাকে বিকশিত করে, যুক্তি হোক মুক্তির হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগির বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সততার সংঘের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি দমন বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২০ এবং কবিতা আবৃত্তি, গান পরিবেশন, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান মিয়াজী।
বিদ্যালয়ের শিক্ষক মোজাম্মেলের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক এবিএম আ. মালেক, মো. রফিকুল্ল্যাহ পাটওয়ারী, মাও. কবির ওসমানী, অভিভাবক সদস্য ইব্রাহিম খানসহ আরো অনেকে।
