স্টাফ রিপোর্টার
‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ও কেন্দ্রিয় ছাত্রলীগের নির্দেশনায় সারাদেশে প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় বুধবার ও বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার পৌরসভার কেরোয়া বোরোচরে অসহায় কৃষক আবসার হোসেনের ১৬ শতাংশ ও আবুল খায়েরের ২১ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগের ২০/২৫ জন নেতাকর্মী।
ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটোয়ারী, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মিন্টু, আফসার আহমেদ, আরিফ রাফি, খায়রুল বাশার জুয়েল রানা, ছাত্রলীগ নেতা নুরুজ্জামান সোহাগ, আনোয়ার হোসেন সাগর, জসিম উদ্দিন, রাসেদ ভূঁইয়া, সামছুদ্দিন সবুজ, রাকিব ভূঁইয়া প্রমুখ।
এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে গুপ্টি পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন রবিনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা গরিব অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়ার মাধ্যমে শুরু হয় উপজেলাব্যাপী কৃষকের পাশে দাড়ানোর কার্যক্রম।
০৭ মে, ২০২০।
