মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমানের উদ্যোগে অসহায় দরিদ্র পরিবার ও নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ মে) দুপুরে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে ১৫শ’ পরিবারের মাঝে সেমাই চিনি, চাল বিতরণ করা হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল।
এসময় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, সদস্য রাধেশ্যাম সাহা, কাজী মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, সদস্য কাজী হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ হাসান, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সেলিম মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান মতিন, উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি।
এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২০ মে, ২০২০।
