স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিদেশে ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষ থেকে ৮নং ওয়ার্ডের অসহায় শ্রমজীবী খেটে খাওয়া ৫শ’ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। গত বৃহস্পতিবার বিকেল তিনটায় শহরের গনি মডেল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ উপহার প্রদান করা হয়।
জানা যায়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির নির্দেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে করোনা দুর্যোগে অসহায় শ্রমজীবী খেটে খাওয়া ৫০০ পরিবারের মাঝে আওয়ামী লীগের মনোনীত ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাড. মো. হেলাল হোসাইনের ব্যক্তিগত উদ্যোগে এ ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, ডাল, দুধ ও চাল বিতরণ করা হয়। তিনি নিজ হাতে প্রতিটি পরিবারের সদস্যদের কাছে এ উপহার তুলে দেন।
উল্লেখ্য, তিনি করোনা ভাইরাস দুর্যোগ শুরু থেকে অসহায় মানুষকে খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে সহয়তা করে আসছেন। যা তিনি এখনো অব্যাহত রয়েছে।
২৩ মে, ২০২০।
