রুহুল আমিন খান স্বপন
সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষে প্রতিষ্ঠাতা মো. মঞ্জুর হোসেন ঈসা চেয়ারম্যান, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম সেকুল মহাসচিব ও লায়ন মো. আল-আমিনকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির তিন সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার (২২ মে) সংগঠনের উপদেষ্টা কমিটি এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। করোনাভাইরাসজনিত বির্পযয় ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং দেশব্যাপী জেলা, মহানগর ও উপজেলা কমিটি গঠন করার লক্ষ্যে ২০২০-২০২২ সালের কার্যনিবাহী কমিটি অনুমোদন দেন উপদেষ্টা পরিষদ। সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোরশেদ, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক লায়ন শামসুল হুদা, ভাষা সৈনিক রেজাউল করিম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাদিয়া আহমেদ সমন্বয়ে গঠিত চার সদস্যের উপদেষ্টা কাউন্সিল আংশিক এ কমিটি অনুমোদন করেন। আগামি ৩১ জুলাই’র মধ্যে জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিটের কমিটি সম্পন্ন করে সম্মেলনের মাধ্যমে কেন্দ্রিয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ২৮ মার্চ কাউন্সিল হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা’ স্থগিত ঘোষণা করা হয়।
২৩ মে, ২০২০।
