চাঁদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ১৩ জনকে অর্থদণ্ড

শাহ্আলম খান
চাঁদপুর শহরে স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানায় ১৩ জনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুন) বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম এবং অলিদুজ্জামান। ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম ৬ জনকে ১ হাজার ৯শ’ টাকা এবং ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান ৭ জনকে ৩ হাজার ৯শ’ টাকা জরিমানা করেন।
তারা জানান, করোনাভাইরাস সংক্রমণ দ্রুত বৃদ্ধির কারণে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানায় জরিমানা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করে মাস্ক ব্যবহার করতে বলা হয়। এছাড়া মাস্কবিহীন দরিদ্র ১শ’ জনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

২৪ জুন, ২০২০।