ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়নের কুখ্যাত মাদক ব্যবসায়ী মনছুর হোসেন (৩৪) কে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যার আগে এসআই আবুল কালাম মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ সেকদি গ্রামে তার বাড়ির পাশ থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানান, মনছুর এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। দীর্ঘদিন যাবত সংঘবদ্ধভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছে। কয়েকবার মনছুর পুলিশের হাতে আটক হলেও তার সহযোগীরা থাকে অন্তরালে। তার বিরুদ্ধে মাদক মামলাসহ কয়েকটি মামলা রয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব মনসুরকে আটকের কথা স্বীকার করে জানান, আটক মনছুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। ১৯ জুলাই, ২০২০।
