
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় আরো ২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯শ’ ৩৪জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫ জন।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১৩জন, মতলব উত্তরে ৫জন, হাজীগঞ্জ ২জন, হাইমচরে ১জন, মতলব দক্ষিণে ১জন, ফরিদগঞ্জে ১জন এবং শাহরাস্তিতে ১জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার (৯ আগস্ট) ১শ’ ৭৫টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৫টি পজেটিভ, বাকিগুলো নেগেটিভ।
জেলায় ১ হাজার ৯শ’ ৩৪জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৭শ’ ৬৫ জন, ফরিদগঞ্জে ২শ’ ১৭জন, মতলব দক্ষিণে ২শ’ ৪জন, শাহরাস্তিতে ১শ’ ৯৬জন, হাজীগঞ্জে ১শ’ ৮৭জন, মতলব উত্তরে ১শ’ ৫৭জন, হাইমচরে ১শ’ ২৯জন এবং কচুয়ায় ৭৯জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ৭৫জনের মধ্যে- চাঁদপুর সদরে ২১ জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬ জন, মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।
১০ আগস্ট, ২০২০।
- Home
- স্বাস্থ্য ও চিকিৎসা
- চাঁদপুরে আরো ২৪ জন করোনা আক্রান্ত
