সাংবাদিক ইকরাম চৌধুরী পরিবারের কৃতজ্ঞতা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর চিকিৎসার জন্য গঠন করা হয়েছিল ইকরাম চৌধুরীর চিকিৎসা কল্যাণ ফান্ড। এই ফান্ডের আহ্বায়ক অধ্যক্ষ জালাল চৌধুরী, সদস্য সচিব ইকবাল হোসেন পাটওয়ারী ও প্রধান সমন্বয়কারী এএইচএম আহসান উল্লাহ। এদের নেতৃত্বে সাংবাদিকরা অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা তহবিল করেছে ইকরাম চৌধুরীর জন্য। এ জন্য এই কল্যাণ তহবিলে যারা সহযোগিতা করেছেন, ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন, প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের কাছে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
জেলা প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সুধী সমাজের কাছে কৃতজ্ঞ পরিবার। সর্বোপরি চাঁদপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ টেলিভিশন সাংবাদিক ফোরাম ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কাছে আন্তরিকতার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছে পরিবারের সদস্যরা। পাশাপাশি উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকরা যে আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞ।
পরিশেষে আবারো সাংবাদিক নেতা মরহুম ইকরাম চৌধুরীর জন্য আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি।
১০ আগস্ট, ২০২০।