ডা. জে আর ওয়াদুদ টিপুর সুস্থতা কামনায় বালিয়ায় মিলাদ ও দোয়া

সজীব খান
চাঁদপুর-হাইমচর নির্বাচনী এলাকার উন্নয়নের রুপকার, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বড় ভাই, বিশিষ্ট চিকিৎসক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বাদ আছর ফরাক্কাবাদ কেন্দ্রিয় জামে মসজিদে বালিয়া ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মিজির উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তাজুল ইসলাম মিজি বলেন, আমাদের প্রিয় অভিভাবক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বড় ভাই এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. জে আর ওয়াদুদ টিপু ভাই গত কয়েকদিন যাবৎ অসুস্থ রয়েছেন। তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনা করে আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি। পাশাপাশি ১৫ আগস্ট, ২১ আগস্টসহ দেশ ও মানুষের কল্যাণে সব আন্দোলন সংগ্রামে নিহতদের রুহের মাগফেরাত কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী, সাধারণ সম্পাদক আ. হান্নান মিয়াজী, মসজিদের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুবলীগ নেতা মহসিন মিয়াজী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আরিফ তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইমন মিয়াজীসহ দলীয় নেতাকর্মী ও মুসল্লিবৃন্দ। দোয়া ও মোনাজাত শেষে মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাও. রাকিবুল হাসান।
২৫ আগস্ট, ২০২০।