হাইমচরে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন

সাহেদ হোসেন দিপু
ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাইমচরে এনআরবিসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে হাইমচর উপজেলার আলগী বাজার আলিফ টাওয়ারের ২য় তলায় এনআরবিসি ব্যাংকের উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
তিনি বলেন, এনআরবিসি ব্যাংক একটি প্রাইভেট ব্যাংক। আমরা আশা করি এ ব্যাংকটি হাইমচরবাসীর মাঝে সঠিক সেবা প্রদান করবে। ব্যাংকের লাভের অংশ থেকে শিক্ষা এবং হতদরিদ্র ও অসহায় মানুষজনের পাশে এ ব্যাংকের সেবা নিয়োজিত আছে। আগামি দিনে আমাদের হাইমচরের হতদরিদ্র মানুষজনকে এ ব্যাংক সেবা দিবে বলে আমি আশা করি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এসময় তিনি এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার কথা তুলে ধরে বলেন, এনআরবিসি হোম লোন ৯৯৯, রেমিটেন্সসেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, বিআরটিএ ফি গ্রহণ, ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত ফি গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা। এছাড়া সব সেবা এক সঙ্গে পেতে রয়েছে মোবাইল অ্যাপস ‘এনআরবিসি প্লানেট’। গ্রাহক সহজেই তার অ্যাকাউন্ট থেকে এনআরবিসি প্লানেটের মাধ্যমে যেকোন বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন।
হাইমচর উপ-শাখার কমিনউনিকেশনার আক্তারুজ্জামানে পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোক্তার হোসেন, প্রধান এফআই শাফায়াত কবির কানন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মিয়া, হাইমচর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন প্রধানিয়া, সহ-সভাপতি এম এ বাশার, হুমায়ুন কবির পাটওয়ারী, আলগী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতয়াল প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান এস এম কবির, প্রেসক্লাব সভাপতি খুরশিদ আলম শিকদার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান, যুবলীগ নেতা ইসমাঈল হোসেন আখনসহ বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ ও প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকবৃন্দ।
২৫ আগস্ট, ২০২০।