হাজীগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও ঢেউটিন দেয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ক্ষতিগ্রস্ত হারুন অর রশিদের হাতে ৬ হাজার টাকার চেক ও ২ বান ঢেউটিন তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার ৯নং গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ছৈয়াল বাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই বাড়ির দরবেশের ছেলে হারুন অর রশিদের বসতঘর ভস্মীভূত হয়। আগুনে বসতঘর, নগদ ৪৫ হাজার টাকা, আসবাবপত্র, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়।
৯ সেপ্টেম্বর, ২০২০।