নানুপুর দরবারের পীর মোহাম্মাদ বিন ওয়াজিহ উল্যাহ’র জানাজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর দরবার শরিফের বর্তমান পীর মোহাম্মদ বিন ওয়াজিউল্লাহ গত ২১ সেপ্টেম্বর রাত ৮টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ যোহর নানুপুর দরবার নিকটস্থ নানুপুর পাম্প হাউস (স্লুইচ গেইট) মাঠ প্রাঙ্গণে হাজারো মুসল্লির অংশগ্রহণে জানাযা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে বয়স হয়েছিলো মাত্র ৪৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে এবং অসংখ্য মুরিদ, মুত্তাকীন, শুভাকাক্সক্ষীসহ গুণগ্রাহী রেখে গেছেন।
পরে অসংখ্য আলেম, খতিব, ইমাম আর মুসল্লিদের ভালবাসা নিয়ে বৃষ্টিস্নাত মধ্যহ্ন পেরিয়ে সহস্র সহস্র জনতার কালেমা শাহাদাতের ধ্বণিতে মুখরিত শবযাত্রা শেষে দরবার প্রাঙ্গণে মায়ের পাশে শায়িত হলেন আলহাজ মোহাম্মাদ বিন ওয়াজিহুল্লাহ। জানাজায় ইমামতি করেন মরহুমের ভগ্নিপতি আলহাজ মাও. মেহেদী হাসান রুহানি, দোয়া করেন মরহুমের মামা বাগাদী দরবার শরীফের পীর আলহাজ মাওলানা একেএম নেয়ামত উল্যাহ খান, পরিচালনা করেন পীরজাদা মাও. মাহফুজ উল্যাহ খান।
বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই যাত্রাবাড়ির পীর মাও. ওয়াজিহুদ্দিন মোস্তাফা রেদোয়ান, ছোট ভাই মাওলানা আহমাদ উল্যাহ বিন ওয়াজিহ উল্যাহ, গাছতলার পীর আল্লামা খাজা অলি উল্লাহ, পীরজাদা খাজা জোবায়ের আহমাদ সোহেল, পীরজাদা আশেকুল আরেফিন খান নাহিদ, শাহী মহল্লার খতিব মাওলানা মামুনুর রশিদ, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন বিল্লাল, সাবেক চেয়ারম্যান মোহাম্মাদ আলী পাঠান, অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটোয়ারী, পীরজাদা বরকত উল্যাহ খান, মো. মোরশেদ আলম মিয়া, মো. নজরুল ইসলাম মিয়াজি, আলহাজ ফারুক আহমেদ কাকন, সদর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সালেহ উদ্দিন জিন্নাহ, মাওলানা জাকির হোসেন হিরু, বহরিয়া ওয়াজিহিয়া মাদরাসার সেক্রেটারী মাওলানা জাকির হোসেন মৃধা, মো. জাকির হোসেন খান, মাও. সুলতানুল আরেফিন। দোয়া কামনা করেন মরহুমের বড় ছেলে বর্তমান গদ্দিনশিন হাফেজ ওয়াজিহুদ্দিন তাক্বী।
২৩ সেপ্টেম্বর, ২০২০।