
শাহ্ আলম খান
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে আশিকাটি ইউনিয়নের চাঁনখাঁর বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন (৩৭) কে ৩শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনকে আটক করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানাধীন আশিকাটি ইউনিয়নের চাঁদখাঁর বাজারস্ত লিটন সরকারের চায়ের দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে মো. আবুল কাশেম মাঝির ছেলে মো. বিল্লাল হোসেন মাঝিকে দেহ তল্লাশী করে ৩শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে আরো জানা গেছে, বিল্লাল চিহ্নিত এবং তালিকাভুক্ত মাদক সম্রাট। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
১ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ৩শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
